মালদার ইংরেজবাজারে বিজেপির জেলা কার্যালয়ে নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ - The News Lion

মালদার ইংরেজবাজারে বিজেপির জেলা কার্যালয়ে নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ



 বিজেপির জেলা কার্যালয়ে নতুন ভবন তৈরি করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুললো ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার কোনরকম নির্দেশ না মেনে বিজেপির জেলা কার্যালয়ের নতুন করে ঘর তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে পুরসভা কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বিষয়টি জানার কথাও জানিয়েছে। ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, বিজেপির জেলা কার্যালয়ের নতুন করে ঘর তৈরি করার ক্ষেত্রে পুরসভা থেকে কোনরকম পাস করানো হয় নি। এমনকি পুরসভার কোনো অনুমতি নেওয়া হয় নি । কেন সরকারী নির্দেশ না মেনে এই কাজ করা হচ্ছে, তা অবশ্যই বিজেপির জেলা কার্যালয়ে থাকা নেতৃত্বের কাছে জানতে চাওয়া হবে। যদিও এই বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি জেলা নেতৃত্ব। 


উল্লেখ্য, মালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের পুরাটুলি বাঁধরোড এলাকায় রয়েছে বিজেপির জেলার বিশাল কার্যালয়টি। এই ভবনের একতলায় রয়েছে বড় একটি হল ঘর। দোতালায় রয়েছে অফিসসহ বিভিন্ন ঘর। যেখানে দলের রাজ্য অথবা কেন্দ্রীয় নেতারা আশ্রয় নেন এবং দলীয় বৈঠক করে থাকেন । আর সেই ভবন নতুন করে ঘর তৈরি করার ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ইংরেজবাজার পুরসভার প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব এবং ডেপুটেশন দেওয়া হয় পুরসভার প্রশাসকের কাছে। সেই ঘটনার পরই বিজেপি জেলা কার্যালয়ের নতুন করে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে একরাশ ক্ষোভ উগরে দিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসনিক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ। তিনি বলেন, যারা স্বচ্ছতার কথা বলে বিক্ষোভ দেখাচ্ছেন, পুরসভার ডেপুটেশন দিচ্ছেন, তারাই অনিয়ম করছেন ।


বিজেপির এই কার্যালয়টি নতুন করে তৈরি করার ক্ষেত্রে কোন রকম প্লান পাশ পুরসভা থেকে করানো হয় নি। এমনকি পুরসভা কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া হয় নি। কি করে বিজেপি কার্যালয়টি পুরসভার অনুমতি না নিয়ে তৈরি করা হলো , তা অবশ্যই জানতে চাইবো। যারা মুখে বড় বড় কথা বলছেন, তাঁদর কাজের অনেক অনিয়ম রয়েছে। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ বলেন,  শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ বাড়ি বা ভবন তৈরি করার ক্ষেত্রে পুরসভা থেকে প্ল্যান পাস করিয়ে থাকেন । কিন্তু এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব কোনোরকম সেই নির্দেশ পালন করছে না । পুরসভা থেকে এব্যাপারে নোটিশ পাঠিয়ে বিষয়টি জানতে চাওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.